রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাশিয়ার ৫০ সেনা হত্যা, ৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মস্কো সমর্থিত বিদ্রোহী অঞ্চলে প্রায় ৫০ জন রুশ সেনা হত্যা এবং রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

আজ বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। তবে এ তথ্য যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেছে, ‘শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরও একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এটি ষষ্ঠ যুদ্ধবিমান।’

এর আগে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেনের সশস্ত্র বাহিনী। তবে রাশিয়ার সেনাবাহিনী এই দাবি নাকচ করে দিয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, ক্রামাতোরস্কসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। কিয়েভে বিমানবন্দর, সামরিক সদরদপ্তর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা অবতরণ করেছেন বলে ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র’ দিয়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ওডেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে রাশিয়া বিমান হামলা চালালে ছয়জন মারা যান এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৯ জন। এছাড়া মারিয়োপল শহরে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ