বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

শিশুদের ওমরার বিষয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের হজ ও ওমরার মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে সাত বছর বয়সী শিশুরাও ওমরা করার অনুমতি পাবে।

সাত বছর বয়সী শিশুদের ওমরার অনুমতি পাওয়ার জন্য অবশ্যই তাওয়াককালনা অ্যাপের মাধ্যমে তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এবং অনুমতিপত্র ইতামার না অ্যাপস-এর মাধ্যমে নিতে হবে।

এর আগে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কেরোনা টিকার  উভয় ডোজ নিয়েছে এমন  ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওমরার অনুমতি দিয়েছিল।

ইসলামি ঐতিহ্যবাহী সাফা-মারওয়া যেভাবে পরিস্কার করা হয়

পবিত্র নগরি মক্কায় মহান আল্লাহর অন্যতম নিদর্শন সাফা-মারওয়া। এ দুই পাহাড় মসজিদে হারামের নিকট অবস্থিত। সাফা ও মারওয়ার মধ্যবর্তী দূরত্ব ৩০০ মি. (৯৮০ ফুট)।

পবিত্র কাবা ও তার পবিত্র স্থানগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে হারামাইন শরিফাইনের পরিচালনা কমিটি। এসব স্থানের পরিস্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে তাদের আলাদা পরিকল্পনাও রয়েছে।

সাফা এবং মারওয়া প্রতি সপ্তাহে নিয়মিত পরিস্কার করা হয়।

মসজিদে হারামের গালিচা পরিস্কারের ইনচার্জ জাবের আল-ওয়াদানী বলেন, সাফা ও মারওয়া পাহাড় পরিচ্ছন্নতার প্রতি বিশেষ যত্ন নেয়া হয়৷ মসজিদে হারাম পরিস্কার করার জন্য ব্যবহৃত উপকরণ ও সরঞ্জামাদি সাফা-মারওয়া পাহাড় পরিস্কার করার কাজে ব্যবহার করা হয়।

সাফা-মারওয়া যেভাবে পরিস্কার করা হয়তিনি বলেন, ঐতিহাসিক এই পাহাড় সাফা ও মারওয়া পরিস্কার করার জন্য একটি দল গঠন করা হয়েছে। তারা প্রতিদিন পাহাড় এবং তার আশপাশ অত্যন্ত যত্নের সাথে পরিস্কার করে।

এদিকে হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির মহামারি প্রতিরোধক ও পরিবেশ সংরক্ষণ বিভাগের পরিচালক হাসান আল-সুওয়াহিরি বলেন, মসজিদে হারাম এবং অন্যান্য পবিত্র স্থানগুলিকে সবধরনের পোকামাকড় এবং অন্যান্য ক্ষতিকারক বস্তু থেকে রক্ষা করার জন্য অন্তত ২০টি টিম গঠন করা হয়েছে। তারা মসজিদে হারাম এবং অন্যান্য জায়গাগুলি পরিস্কার করার সাথে সাথে পোকামাকড়ও বিনাশ করে থাকে। সূত্র: আল আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ