রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য মাওলানা নিজাম উদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

উপমহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য ও গুজরাটের প্রশিদ্ধ আলেম মাওলানা নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা নিজাম উদ্দিন কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের সাবেক উস্তাদ মাওলানা গোলাম রসুল খামোশ-এর সাহেবজাদা ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার ইন্তেকালের খবরে দারুল উলুম দেওবনসহ পুরো উপমহাদেশ শোকে ছেয়ে গেছে।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সদরুল মুদাররীসিন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা বলেছেন, মাওলানা নিজাম উদ্দিনের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দ ও ইসলামী বিশ্বের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় তারা প্রথিতযশা এই আলেমের ইলমী খেদমত স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সূত্র: হিন্দুস্তান উর্দু টাইমস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ