বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনে রুশ আগ্রাসনে ৬৪ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত হামলা ও সংঘাতে অন্তত ২৪০ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

এর মধ্যে নিহতের সংখ্যা ৬৪ জন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ)। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে ওসিএইচএ। ওসিএইচএ বলছে, ইউক্রেন সংঘাতে ২৪০ বেসামরিক হতাহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন তারা।

তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা তাদের। কারণ এখনো অনেক হতাহতের খবরের সত্যতা যাচাই করা যায়নি।

সংস্থাটি আরও জানায়, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হাজারো মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে। এর মধ্য দিয়ে ইউক্রেনে, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ‘মানবিক পরিস্থিতি’ তৈরি হয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ অব্যাহত রেখেছে রাশিয়া। হামলা শুরুর তিন দিনের মাথায় গতকাল শনিবার প্রথমবারের মতো ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেলিতোপোল শহর দখলে নেওয়ার দাবি করেছেন রুশ সেনারা।

তবে রাজধানীসহ বেশ কয়েকটি শহরে প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেনের সেনারা। যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পাশের দেশগুলোর দিকে ছুটছেন।

অন্যদিকে, গতকাল শনিবারও মস্কো, লন্ডন, বার্লিন, টোকিও, সিডনি, ব্রাসেলস, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ