বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উপহারের নির্মাণাধীন ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির মাধ্যমে দুর্যোগসহনীয় ঘর সারাদেশেই দেয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘর নির্মাণ চলছে। নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহা. দিদারুল আলম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তিনি গৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

নির্মাণাধীন ঘর পরিদর্শন করে তিনি সঠিক উপকারভোগী বাছাইসহ নির্মাণ কাজের গুণগত মানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এমন একটি মহৎ উদ্যোগের জন্য সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহি অফিসার রিপামনি দেবি এবং গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শীর্ষেন্দু পুরকায়স্থসহ আরও অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ