বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ছাত্র জমিয়ত বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব রাজধানীর পল্টনস্থ ওয়েস্টেন হোটেলে ছাত্র জমিয়ত বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান নবনির্বাচিত সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আরাফাত আল মিসবাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমদ মনি।

আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা আতাউর রহমান খান, মুফতি আবু সাঈদ।

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী,যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক আবদুল হালিম বিন হারুন, ছাত্র জমিয়ত বাংলাদেশের বিদায় সভাপতি সুহাইল আহমদ, সহ-সভাপতি হাফেজ আহমদ ইসলামাবাদী, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, মোশাররফ হোসাইন, তাজুল ইসলাম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ