শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

টিকা কেন্দ্রের রেলিং ভেঙে আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার লালমোহনে টিকা নিতে এসে ইউনিয়ন পরিষদ ভবনের রেলিং ভেঙে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পারুল বেগম, পারভিন বেগম, রোমানা বেগম, সীমা বেগম এবং শিশু জুলেখা বেগমসহ আট জনকে লালমোহন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ ভবনে টিকাদান কেন্দ্র হওয়ায় সকাল থেকে বিভিন্ন বসয়ী নারী-পুরুষ টিকা নিতে ছুটে আসে। দুপুর ১২ টার দিকে টিকা নিতে আসা মানুষের চাপে দ্বিতল ভবনের রেলিং ভেঙে অন্তত ২০ জন আহত হন।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে জানতে পেরেছেন। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ