রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের জনগণ ভোট দেবে না: দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে জনগণ তাদের আর ভোট দেবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামী নির্বাচনেও আগুন সন্ত্রাস এবং রাজাকার দোসরদের জনগণ প্রত্যাখ্যান করবে। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে; বাংলাদেশের জনগণ তাদের আর কখনও ভোট দেবে না।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা চত্বর আলতাফ হোসেন গোলন্দাজ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে; তা যেন সংঘাতে পরিণত না হয়, সে জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দলে যাতে রাজাকার, যুদ্ধাপরাধীরা স্থান না পান, সে জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান দীপু মনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ