শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

সংলাপ ছিলো আইওয়াশ, নতুন সিইসি চরম বিতর্কিত: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন নিয়ে সরকারের সকল উদ্যোগ জনগণের নিকট আইওয়াশ বলে প্রমাণিত হয়েছে। নতুন সিইসি হাবিবুল আউয়াল সচিব থাকা অবস্থায় বিতর্কিত ছিলেন। এমন বিতর্কিত ব্যক্তি জাতিকে আর কিইবা উপহার দিবেন?

আজ ৯২৭ ফেব্রুয়ারি) বরিশাল চরমোনাই মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সিইসি নিয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সাথে যে প্রতারণা শুরু করেছে, জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ছলনা করে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না।

চরমোনাই পীর বলেন, ছাত্র সংগঠনগুলোকে কায়েমী স্বার্থবাদীরা রাজনৈতিক ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তাদের চরিত্র রক্ষার জন্যই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আত্মপ্রকাশ হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলগত ধর্ষণের ঘটনা বাংলাদেশের নিরাপত্তাহীনতার লজ্জিত চিত্রকে উপস্থাপন করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চরম নিন্দনীয়। ছাত্র-গণজমায়েত থেকে তিনি ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী করেন এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

ছাত্র গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী প্রমূখ নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ