বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধের কারণে ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশি।

জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আছে বলে জানা গেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি অলিভিয়া বন্দরে নোঙর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল। পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় এখন জাহাজটিকে আগের অবস্থানে থাকতে বলা হয়েছে। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তারা সবাই নিরাপদে আছেন।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ