বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে: রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নতুন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নতুন নির্বাচন কমিশন গঠন করার পর আজ সোমবার এক বিবৃতিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বেগম রওশন এরশাদ প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। সংবিধান অনুযায়ী সেই দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যত্নশীল হলেই সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।

বেগম রওশন এরশাদ সব দলের সাথে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন, সংবিধান অনুযায়ী "প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আইন, ২০২২ প্রণয়ন করে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন।

বিরোধীদলীয় নেতা প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেবে। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের ওপর ন্যস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশের মানুষ নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছের প্রতিফলন ঘটাতে পারবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ