রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাশিয়ার হামলায় ৩৫২ বেসামরিক ব্যক্তির মৃত্যু: ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এ পর্যন্ত দেশটির ৩৫২ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে ১৪ শিশুও রয়েছে।

স্থানীয় সময় রোববার এক বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর থেকে গত চারদিনে এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ১১৬ শিশুসহ এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ঘটনার পরিপেক্ষিতে এবার নিজ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ন্যাটোর সদস্যপদ চায় কসোভো।

দেশটি এমন এক সময় এই ঘোষণা দিল যখন ইউক্রেনে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনা চলছে। এ নিয়ে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ