রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সবচেয়ে কম বয়সে সম্পূর্ণ কুরআন রেকর্ডের কীর্তি গড়েছেন যে হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে এ পর্যন্ত অসংখ্য কারীর কণ্ঠে রেকর্ড হয়েছে পুরো কুরআনে কারিম। কিন্তু সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়েন মরক্কোর ছোট্ট হাফেজ ইয়াহইয়া সিদকী। মাত্র ১২ বছরেই তার কণ্ঠে সম্পূর্ণ কুরআনে কারিমের ৩০ পারা অডিও রেকর্ড হয়।

গত বছরের শুরুর দিকে আরবি চ্যানেল ‘কানাতুল মাজদি’ তার ওই অডিও প্রচার করে।

এর আগে ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে প্রতিদিন হাফেজ ইয়াহইয়া সিদকী রেকর্ডের উদ্দেশে এক পারা করে তেলাওয়াত করত।

এত অল্প বয়সে এ সৌভাগ্য অর্জনের বিষয়ে সে জানায়, এ অর্জন তার মায়ের কল্যাণে। ইয়াহইয়া বলেন, ‘মা আছেন বলেই আমি এবং আমার সব অর্জন।’

খুব শৈশব থেকেই তার সুমিষ্ট কণ্ঠস্বর ও অসাধারণ কুরআন তেলাওয়াত-প্রতিভায় বিশ্বের বড় বড় ইসলামিক স্কলার মুগ্ধতা প্রকাশ করেন।

২০১৬ সালের রমজানে প্রসিদ্ধ আরবি অনুষ্ঠান ‘সাওয়াইদুল ইখা’র বার্ষিক অনুষ্ঠানের পঞ্চম পর্বে সিরিয়ার প্রখ্যাত ইসলামী লেখক মুহাম্মদ রাতিব আন নাবুলসি, সৌদি আরবের বিশিষ্ট আলেম শায়খ আয়েজ আল কারনি, সালমান আওদাহ এবং আবদুর রহমান আরেফি হাফেজ ইয়াহইয়া সিদকীর তেলাওয়াতে মুগ্ধ হন। মিসরের প্রয়াত কারী শায়খ মিসরাবি, মোহাম্মদ সিদ্দিক আল মিনশাবি ও মাহমুদ খলিল হুসারি তেলাওয়াতে তার আদর্শ।

তবে সদ্য রেকর্ড হওয়া তেলাওয়াত নাফে থেকে ‘ওয়ারশে’র বর্ণনাকৃত কিরাতে পাঠ করেছে ইয়াহইয়া।

সূত্র : কাসা ও অ্যারাবি ২৪ ডটকম

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ