রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সয়াবিন তেলের দাম আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিনে লিটারে আট টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছিল। মাস শেষ হতে না হতেই আবারও সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ১ মার্চ থেকে এই দাম কার্যকর করার ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়ছে। তাই দেশের বাজারে মূল্যবৃদ্ধি ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে (বিটিসি) সমিতির সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। ব্যবসায়ীদের নতুন নির্ধারিত দাম অনুযায়ী আগামী ১ মার্চ থেকে খুচরা বাজারে গ্রাহকদের বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার কিনতে হবে ১৮০ টাকায়।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৩ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৭০ টাকা। পাম তেলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চলতি মাসের শুরুতে তেলের দাম প্রতি টন এক হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে।

অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, আন্তর্জাতিক বাজারে গত ২০ দিনে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭২৫ ডলারে পৌঁছেছে। দাম না বাড়ালে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ