বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘দেশে কারো মাসিক আয় ৫ হাজার, কারো ৫ কোটি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মনে করেন, দেশে মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রীর ভাষ্য, নানা কারণে বাল্যবিয়ে হয়। বাবা হয়ত মেয়েকে খেতে দিতে পারেন না। তার আয় কম। তখন বালিকা কন্যার বিয়ে দিয়ে তিনি দায় মুক্তি পেতে চান। তাই আমাদের আয় বাড়লে বাল্যবিয়ে কমবে।

বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার প্রতি জোর দিয়ে মন্ত্রী মান্নান বলেন, পৃথিবীর অনেক দেশেই বাল্যবিয়ে হয়েছে। অনেক দেশ এটা কমিয়ে এনেছে। এখনো আমাদের শহর ও গ্রামে চুপিসারে বাল্যবিয়ে হচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অনেক প্রতিবাদ দেখি, শিশু নিজেই রুখে দাঁড়ায়। আমি তাদের স্যালুট জানাই। মাঠ প্রশাসনও শিশু বিবাহ রুখতে কাজ করছে।

এ সময় দেশের নাগরিকদের গড় আয় নিয়ে তিনি বলেন, আমাদের সমাজে অনেকে আছেন যাদের মাসিক গড় আয় ৫ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় ৫ কোটি টাকা।

‘ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও শিশু সুরক্ষা’ শীর্ষক ২০তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে দেশের ১৫টি জেলার ১৬টি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের শিশুরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ