শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে রাতভর দলবেঁধে ধর্ষণ: গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠি শহরে এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত তিন আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শেণির ওই স্কুলছাত্রীর সাথে রনি নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তাদের পূর্বপরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তাকে বাসা থেকে ডেকে এনে জোরপূর্বক মোটরবাইকে তুলে নেয়।

আরো জানা যায়, এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে রাব্বি, রনি, নাছির ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া। পরের দিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় ফিরে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে আসামি রাব্বি, নাছির, রনি ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁনমিয়াকে গ্রেফতার করে পুলিশ।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ