রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি ৭-৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গণহত্যার কারণে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই আবেদনের শুনানির জন্য ৭ এবং ৮ মার্চ ধার্য করা হয়েছে। আইসিজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালত জানান, ৭ এবং ৮ মার্চ গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলায় গণশুনানি হবে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের প্রসিকিউটর করিম খান এরই মধ্যে ইউক্রেনে তদন্ত করার ঘোষণা দিয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে। রাশিয়াকে অবশ্যই তার আগ্রাসন ও গণহত্যার জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে।’

এর আগে ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করে দেশটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ