রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইউক্রেন নিয়ে জাতিসংঘের বিতর্কে ‘পক্ষ নেবে না’ ইসলামাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আকাশপথ বন্ধ করে দেওয়াসহ নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন পশ্চিমা দেশ।

রাশিয়াকে নানাভাবে কোণঠাসা করতে তারা যখন ব্যস্ত, তখন দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের আচরণ কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের ভাষ্য, ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে পাকিস্তান। তবে সহিংসতার দায় রাশিয়ার ওপর চাপানোর বিষয়টি সাবধানতার সঙ্গে এড়িয়ে গেছে তারা।

ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনার জন্য সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ডন সূত্রে জানা যায়,‘পাকিস্তান এই ইস্যুতে কোনো পক্ষ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ একটি শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে নিষ্পত্তিকে সমর্থন করে।’

প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি আক্রমণ শুরুর দিন মস্কো সফর করেছিলেন, সোমবার তার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন যে, তিনি সেখানে শুধুমাত্র দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন।

সাধারণ পরিষদ মঙ্গলবার তার বিতর্ক শেষ করবে বলে আশা করা হচ্ছে এবং ততক্ষণে ১০০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা জরুরি অধিবেশনে ভাষণ দেন। সূত্র: এবিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ