শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ট্রাক চাপায় মাথা থেঁতলে নুরানী মাদরাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকের চাপায় সওতুল হেরা নামের এক মাদরাসার তৃতীয় জামাতের ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খালেকের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (৭) উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।

বীজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, নিহত মেহেদী হাসান স্থানীয় সওতুল হেরা মাদরাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।

মাদরাসা ছুটির পর কোচিং করার জন্য যাওয়ার সময় বীজবাগ ইউনিয়নের খালেকের টেক এলাকায় একটি ইটবাহী ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে তার মাথা থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালককে আটক করে। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানা, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ