রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

থাইল্যান্ডে পবিত্র কুরআনের ৫০ হাজার পাণ্ডুলিপি হাদিয়া করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থাই সরকারের মুখপাত্র ঘোষণা করেছেন, সৌদি সরকার থাইল্যান্ডের মুসলমানদের জন্য পবিত্র কুরআনের ৫০ হাজার পাণ্ডুলিপি হাদিয়া করেছে।

থাই সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াংবুনকংচানা মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা পবিত্র কুরআনের ৫০ হাজার পাণ্ডুলিপি দান করার জন্য সৌদি আরবের রাজাকে ধন্যবাদ জানিয়েছেন।

২৬ ফেব্রুয়ারি ব্যাংককে সৌদি দূতাবাস ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাই প্রতিনিধিদের কাছে পবিত্র কুরআনে এসকল পাণ্ডুলিপি হস্তান্তর করেন।

থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশের শিক্ষাবিদ এবং ধর্মীয় নেতাগণ সেদেশের মুসলমানদের পক্ষ থেকে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসমূহ গ্রহণ করেন।

সৌদি আরবের কিং ফাহদ অ্যাসেম্বলি পবিত্র কুরআনের এই কপিগুলো প্রকাশ করেছে। এসকল পাণ্ডুলিপি সাধারণত রমজানের আগে সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সারা বিশ্বের মুসলমানদের কাছে বিতরণ করে।

বিগত কয়েক বছর যাবত কিং ফাহদ অ্যাসেম্বলি প্রতি বছর ৭০ লাখ কপি থেকে প্রতি বছর ২ কোটি কপি মুদ্রণ ক্ষমতা বাড়িয়েছে। ২০২১ সালের শেষ নাগাদ, পবিত্র কুরআনের প্রায় সাড়ে ৩৪ কোটি কপি এই অ্যাসোসিয়েশন থেকে মুদ্রিত হয়েছিল এবং ৩ কোটি ২০ লাখের অধিক কপি বিশ্বজুড়ে মুসলমানদের হাদিয়া করা হয়েছে।

থাই সরকারের মুখপাত্র বলেছেন, কুরআনের উপহার দুই দেশের মধ্যে সহযোগিতা এবং সুসম্পর্কের বিষয়টি প্রমাণিত হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে বিভিন্ন ধর্মের সাথে একটি বহুত্ববাদী সমাজের প্রচারে থাইল্যান্ডের ভূমিকার গ্রহণযোগ্যতা ফুটে উঠেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ