বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাত কলেজে সকল আসনে ভর্তির দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজে স্নাতক শ্রেণির সকল আসনে ভর্তি নিশ্চিতের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানিয়েছেন, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকার পরও ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়া হচ্ছে। তারা চান দ্রুততম সময়ের মধ্যে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা হউক।

অন্যথায় সকল শিক্ষার্থীদের নিয়ে সামনে জোরালো কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, বিষয় মনোনয়নের সময় উল্লেখ ছিল সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি হঠাৎ বলা হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে।

তারা বলছেন, এটি যুক্তিসঙ্গত নয়। এতে শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য এটি হতাশাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ