শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সেজদারত মুসল্লীকে কুপিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শবে মেরাজের সন্ধ্যায় মসজিদের ভেতর ঢুকে নামাজে সেজদারত মুসল্লীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন।

তবে শেষ রক্ষা হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। গ্রেফতার ব্যক্তির নাম মো. রফিক (৩৫)। তিনি কুয়েত প্রবাসী।

মঙ্গলবার (১ মার্চ) রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার বুড়িচংয়ে ২৮ ফেব্রুয়ারি শবে মেরাজের সন্ধ্যায় সোলেমান (২৮) নামে এক যুবকের ওপর বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় একাধিক ব্যক্তি হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আপন দুই ভাই, মো. রফিক ও মো. সুমনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় আজ (মঙ্গলবার) মামলা হয়।

জিয়াউল হক জানান, ঘটনার পরই প্রধান আসামি কুয়েত প্রবাসী রফিক কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন। এরপর বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বলেন, কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত রফিকের পরিচয় নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ।

তিনি আরো বলেন, অভিযুক্তের নামে থাকা মামলায় রফিককে কুমিল্লা জেলা পুলিশের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া মামলার দ্বিতীয় আসামি সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী। তাকেও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ