রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজ শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ১৮ মার্চ শবে বরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আগামীকাল ৪ মার্চ শুক্রবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ মার্চ শনিবার থেকে শাবান মাস গণনা করা হবে। এ প্রেক্ষিতে আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুনিম হাসান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: মুশফিকুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো: ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নজরুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উপ-সচিব মো: রায়হান কাওছার, ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: জহিরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: আজিজুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ