শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গাজীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম কবির হোসেন।

গত বুধবার (২ মার্চ) রাতে দীঘিরচালা এলাকার একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহত কবির হোসেন সালনা এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা কবিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, কে বা কারা, কি কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ