শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

পিকআপ চাপায় মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ৮নং বীজবাগ ইউনিয়নে ছমির মুন্সির হাট লেমুয়া সড়কের খালেকের টেক নামকস্থানে দ্রুতগতির ইটবাহী পিকআপভ্যান চাপায় মোঃ মেহেদী হাসান প্রকাশ মেহরাজ (৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। মেহেদী হাসান প্রকাশ মেহরাজ বালিয়াকান্দি গ্রামের আমির আলী বেপারি বাড়ির আবুল হাশেমের ছেলে।

সে স্থানীয় ছওতুল হেরা মাদরাসা মসজিদ কমপ্লেক্সের ১ম জামায়াতের ছাত্র ছিল। গাড়িটি স্থানীয় এলাকাবাসী আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ঘটনার বিচারের দাবীতের বিক্ষুব্দ এলাকাবাসী এক ঘন্টা লেমুয়া-ছমিরমুন্সিরহাট-কুতবেরহাট সড়ক অবরোধ করে রাখে ও মাদরাসা ছাত্ররা বিক্ষোভ মিছিল করে।

পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল ঘটনাস্থালে পৌছে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। বুধবার (২ মার্চ) দুপুর ২টার দিকে ওই দূর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি থেকে কোচিং করার জন্য মেহেদী হাসান মেহরাজ মাদ্রাসায় আসার পথে খালেকের টেক এলাকায় একটি দ্রুতগতির ইটবাহী পিকআপভ্যান তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ