বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাজধানীর রামপুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরা বউ বাজার এলাকায় একটি ভাঙ্গারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মালিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধরা হলেন- দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিক (৬০), হেলাল (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিলেন। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও ৪ শ্রমিক দগ্ধ হন। পরে খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরাতন গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল-ফারূক জানান, রাত ১টা ৪২ মিনিটে বউবাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙারির টিনসেড দোকানে আগুন লাগে। সে আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরাতন গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থাই গুরুতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ