রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফিলিস্তিন সংকট সমাধান না হলে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব নয়: বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আমাকে নিয়ে কী ভাবলেন, তাতে কিছু যায় আসে না। তিনি যদি ভুল ভাবেন, তাতে আমার কী করার আছে। আমি তাকে জ্ঞান দিতে পারি না। তেমনি তিনিও আমাকে জ্ঞান দিতে পারেন না’ বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকারী বিন সালমান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন। বৃহস্পতিবার এটি প্রকাশ হয়েছে। ওই সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বাইডেনকে পরোয়া করেন না বলেন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের শর্ত, সাংবাদিক জামাল খাসোগি হত্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কথা বলেন সৌদির ‘ডি ফ্যাক্টো’ শাসক খ্যাত বিন সালমান। যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকে তিনিই মূলত সৌদির প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছেন বলে আলোচনা রয়েছে।

বিন সালমান বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হলেই কেবল ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সৌদি আরব।

জামাল খাসোগি হত্যা সম্পর্কে তিনি বলেন, আমি যদি এক হাজার মানুষকে হত্যার পকিল্পনার তালিকা তৈরি করতাম, তার মধ্যে খাসোগি থাকতেন না। চড়া দামে গুপ্তঘাতক ভাড়া করে খুন করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন। তবে এ হত্যার দায় এড়াতে পারেন না উল্লেখ করে যুবরাজ এও বলেন, খাসোগিকে হত্যার জন্য আমি সরাসরি কোনো নির্দেশ দিইনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ