রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের বিহারে হঠাৎ বিস্ফোরণে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বিহারের তাতারপুর এলাকার কাজভালিচকের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এতে শিশুসহ ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বিস্ফোরণের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শক্তিশালী এই বিস্ফোরণে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শোনা যায় চার কিলোমিটার এলাকা পর্যন্ত। ঘটনার পরে স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করে। কয়েক ঘণ্টার পরিশ্রমে জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে এবং মাটিতে মিশে যায়। ঘটনাস্থল থেকে ২-৩শ’ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

ধ্বংস হয়ে গেছে আশপাশের তিনটি বাড়িও। ব্যাপক ক্ষতি হয়েছে অনেক বাড়ির দেয়ালেরও। ঘুমিয়ে থাকা পাশের বাড়ির লোকজনও গুরুতর আহত হয়।

ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন বলেন, বিস্ফোরণ হওয়া বাড়িটিতে আতশবাজি তৈরি করা হতো। বিস্ফোরণের আসল কারণ তদন্তের পর জানা যাবে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আতশবাজি তৈরির আড়ালে ওই বাড়িতে বোমা তৈরি করা হতো।

তিনি বলেন, বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আরও অনেক মানুষের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। সূত্র: জি নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ