শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মহাসড়কে বাস চাপায় মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে মহাসড়কে বাস চাপায় রহিজ উদ্দিন সেখ (৬২) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুয়াজ্জিন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামের মৃত ময়দান সেখের ছেলে এবং দুখিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সকালে রহিজ উদ্দিন বাড়ি থেকে পায়ে হেঁটে কড্ডার মোড় যাচ্ছিলেন।

সয়দাবাদ এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের মরদেহ উদ্ধারের পর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ