রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লাইভ চলাকালে পদত্যাগ করলেন টেলিভিশন চ্যানেলের সব কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাইভ চলাকালে পদত্যাগ করেছেন রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের সব কর্মী। রাশিয়ান কর্তৃপক্ষ ইউক্রেন যুদ্ধের সংবাদ প্রচারের কারণে টিভি রেইন (ডজড) নামে টেলিভিশন চ্যানেলটির কার্যক্রম স্থগিত করার পর কর্মীরা এই সিদ্ধান্ত নেন বলে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

টিভি রেইনের কর্মীরা সর্বশেষ সম্প্রচারে পদত্যাগের সময় যুদ্ধের বিপক্ষে তাদের অবস্থানের ব্যাপারেও ঘোষণা দেয়।

চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা নাটালিয়া সিন্দেয়েভা তার শেষ সম্প্রচারে ‘নো টু ওয়ার’ বলে ঘোষণ দেন। এ সময় কর্মীরা স্টুডিও থেকে একে একে ওয়ার্ক আউট করে চলে যেতে থাকে। চ্যানেলটি পরে একটি বিবৃতিতে জানায়, তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ কার্যক্রম স্থগিত করেছে।

কর্মীদের গণ পদত্যাগের একটি ভিডিওটি লিঙ্কডইনে শেয়ার করেছেন লেখক ড্যানিয়েল আব্রাহামস।

কর্মীদের নাটকীয়ভাবে প্রস্থানের পর চ্যানেলটি 'সোয়ান লেক' ব্যালে ভিডিও সম্প্রচার করে। ওই ভিডিও ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছিল। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে, ‘ভুয়া’ অর্থ প্রচারের জন্য রাশিয়া ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়ন করছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ