বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইসলাম গ্রহণ করলেন ডাচ ফুটবল কিংবদন্তি ক্ল্যারেন্স সিডর্ফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডাচ ফুটবল কিংবদন্তি ক্ল্যারেন্স সিডর্ফ ইসলাম গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার (৪ মার্চ) ইনস্টাগ্রামের পোস্টে একথা জানান ৪৫ বছর বয়সী সাবেক এ ফটবলার।

আরব আমিরাত সফরকালে তিনি ইসলাম গ্রহণ করেন। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ সূত্রে এ খবর জানা যায়।

ইনস্টগ্রামে ছবি পোস্ট করে নিজের ইসলাম গ্রহণের কথা জানান সিডর্ফ।

তিনি লিখেন, ‘মুসলিম পরিবারে যুক্ত হওয়ায় যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সারাবিশ্বের ভাই-বোনদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষত আমার স্ত্রী সোফিয়ার প্রতি, তিনি আমাকে গভীরভাবে ইসলামের অর্থ উপলব্ধি করতে শিখিয়েছেন। ’

সিডর্ফ আরো লিখেন, ‘আমি নাম পরিবর্তন করিনি, আমার বাবা-মায়ের দেওয়া ক্লিয়ারেন্স সিডর্ফ নাম চালিয়ে যাব। সারাবিশ্বের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রইল। ’

সিডর্ফের স্ত্রী সোফিয়া ইনস্টাগ্রামে লিখেন, ‘প্রিয়তম ক্যারেন্স সিডর্ফের মুসলিম হওয়ার বিশেষ মুহূর্তে অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তোমাকে সুস্বাগত। আশাকরি, তুমি বিশ্বকে অনুগ্রহ করে যাবে। অব্যাহত থাকুক সবার প্রতি আপনার অনুগ্রহ এবং বিশ্বকে অনুপ্রাণিত করুন। তোমার প্রতি ভালোবাসা। ’

ক্লিয়ারেন্স সিডর্ফ একজন পরিশ্রমী ও বহুমুখী প্রথিভার অধিকারী। কমপক্ষে ছয়টি ভাষায় তিনি কথা বলতে পারেন। তিনি ডাচ জাতীয় দলে ৮৭ বার খেলেছেন এবং তিনটি উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপে খেলেছেন এবং পরবর্তী তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ