শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কেজিতে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েই চলেছে ভারত থেকে আমদানীকৃত ও দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে ১০ টাকা।

বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা গত দুই দিন আগেই বিক্রি হয়েছিল ৩০ টাকা দরে।

আজ শনিবার হিলি কাঁচাবাজার ঘুরে জানা যায়, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও দাম বৃদ্ধির কারণ জানে না কেউ।

ক্রেতাদের দাবি, হিলি কাঁচাবাজার প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয় না। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছামতো সব পণ্যের দাম বাড়াচ্ছে।

বিক্রেতারা বলেন, বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছি ৩০ টাকা দরে। আজ শনিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমরা সাধারণ বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার (৩ মার্চ) ভারত থেকে ২১ ট্রাকে ৫৭১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ