রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পুতিনকে টেলিফোন করবেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান পুতিনের সঙ্গে ইউক্রেন নিয়ে কথা বলবেন।

তুর্কি প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংলাপে মধ্যস্থতা করতে তুরস্ক প্রস্তুত।

ইস্তামবুলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তুরস্ক একাধিকবার ইউক্রেন-রাশিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে। উভয় দেশকে অবিলম্বে লড়াই বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং কিয়েভ কারও সঙ্গে তুরস্ক সম্পর্ক খারাপ করতে পারবে না।

এর আগে গত সপ্তাহে এক বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারো সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে পারবে না।

তার আগে গত রোববার তিনি রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। ১৯৩৬ সালের মন্ট্রিক্স কনভেনশন অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে দার্দেনেলিস ও বসফরাস প্রণালী আটকে দিয়ে ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিতে পারে তুরস্ক।

এরদোগান ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর অবস্থানকে ‘দ্বিধাগ্রস্ত’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন। তিনি বলেন, এটি একটি ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার লক্ষণ।

এরদোগান আরও বলেন, তুরস্ক ন্যাটোসহ সব জোটকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। তবে এ অঞ্চলের দেশগুলোর ‘জাতীয় স্বার্থ’ এড়িয়ে যাবে না তুরস্ক। তবে তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ