শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বান্দরবানে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।

রোববার (৬ মার্চ) সকালে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি বলেন, শনিবার (৫ মার্চ) রাতে বান্দরবানের রুমার পাইন্দু ইউ‌নিয়নে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘটে। আজ সকালে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পাড়ে চারজনের মরদেহ পড়ে আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শ‌নিবার রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দলের নেতা‌ অনুমংকে হত্যা করে মরদেহ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শ‌নিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে লাশ নৌকায় করে এনে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ