শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাবাকে হত্যার ৩০ বছর পর ঘাতক ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর চারঘাটে ৩০ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি। বাবাকে হত্যার অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই সে পলাতক।

রবিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে চারঘাটের শলুয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আকছেদ আলী চারঘাট উপজেলার শলুয়া এলাকার মৃত মহসিন আলীর ছেলে। ১৯৯১ সালে আকছেদ আলী তার বাবাকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর থেকে দীর্ঘ ৩০ বছর পলাতক ছিল।

ওসি জানান, আকছেদ আলী ১৯৯১ সালের ২৭ ডিসেম্বর পারিবারিক কলহকে কেন্দ্র করে তার বাবা মহসিন আলীকে হত্যা করে। এরপর ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করে তার পরিবার। দীর্ঘ সময় তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও বিচারকাজ শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত আকসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পরও আকছেদ আলী পলাতক ছিল। তার কোনো খোঁজ পায়নি।

এরই মধ্যে পুলিশ জানতে পারে, আকছেদ আলী নাম-পরিচয় পাল্টে ঢাকায় বসবাস করছে। পরে পুলিশও ছদ্মবেশে আকছেদ আলীকে নানা রকম প্রলোভন দেখিয়ে চারঘাটের শলুয়া গ্রামে নিয়ে আসে। এরপর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আকছেদ আলী দীর্ঘদিন পলাতক ছিল। আমরা নানা রকম কৌশল খাঁটিয়ে তাকে গ্রেফতার করেছি। রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ