শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা লিটন বিশ্বাসকে গুলি করে হত্যা করে। ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন তিনি। তার মরদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।

স্থানীয়দের বরাতে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, লিটন বিশ্বাস ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তার ছবিও পাঠিয়েছে। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বক্তব্য জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ