শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

চট্টগ্রামের জামালখানে কাউন্সিলর কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে মোমিন রোডের চারতলা ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ভবনটির নিচতলায় দোকান রয়েছে। বাকি তিনটি তলা ওয়ার্ড কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। চতুর্থ তলায় সালিশ বৈঠক করা হয়। পাশাপাশি কিছু নথিও থাকে। তবে জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি থাকে তৃতীয় তলায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত সোয়া ১১টার দিকে ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের কার্যালয়ের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন নেভাতে তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১২টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ