বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসলামী হুকুমত না থাকায় জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, চাল-তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অতিষ্ঠ। দেশে মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে।

সরকারকে চলমান সংকট নিরসন করতে হবে। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ সকলের কাছে তুলে ধরতে হবে। খোলাফায়ে রাশেদার অনুকরণে খেলাফত পদ্ধতির রাষ্ট্র কায়েম হলে দেশে শান্তি আসবে।

রবিবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন খুলনা মহানগর কমিটি পূর্ণগঠন উপলক্ষে মরকাজুল উলুম খুলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দলের খুলনা মহানগরীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মারকাজুল উলুম খুলনার নায়েবে মুহতমিম মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি ইউনুস আহমাদ, মাওলানা জাকির হোসেন, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা জাফর আহমদ, মাষ্টার আজিজুর রহমান প্রমুখ।

মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, কোরআন-সুন্নাহর শাসন ছাড়া দেশে শান্তি আসতে পারে না। কুরআনে জনগণের মৌলিক ও নাগরিক অধিকার সংরক্ষিত আছে।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বর্তমান বিশ্বে সংকটময় মুহূর্তে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সা: এর মত সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাঁর পদংকঅনুসরণ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, খেলাফত আন্দোলন বস্তুবাদী কোন আন্দোলন নয়, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি নয়, খেলাফতের রাজনীতি একটি ইবাদত।

নবী-রাসুল থেকে যুগে যুগে বুজুর্গানে দ্বীন এই কাজে নেতৃত্ব দিয়েছেন। সভায় মাওলানা হাবিবুর রহমানকে আমীর ও মুফতি ইবরাহীম খলীলকে সেক্রেটারি করে২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত আন্দোলন খুলনা মহানগর কমিটি পূর্নগঠন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ