বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দ্রব্যমূল্যের সি‌ন্ডি‌কে‌টের কা‌ছে সরকার জি‌ম্মি: ডা. ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগ‌তি নিয়ন্ত্রনে সরকার চরম ভা‌বে ব্যর্থ মন্তব্য ক‌রে বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান ব‌লে‌ছেন, দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা।

অসাধু কা‌লোবাজারী ও মুনাফা‌খোড় সি‌ন্ডি‌কে‌টের কা‌ছে সরকার জিম্মি হ‌য়ে পড়েছে। সরকার দলীয় লু‌টেরা মুনাফা‌ভোগী সি‌ন্ডি‌কেট চক্র দফায় দফায় মূল্যবৃ‌দ্ধির কার‌নে জনগন চো‌খে সর‌ষেফুল দেখ‌ছে। চাল ডাল তেল চি‌নি পিয়াজ-সহ নিত্যপ‌ন্যের মূল্যবৃ‌দ্ধি‌তে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর অবস্থা শোচনীয়।

তিনি বলেন, সরকার দুর্নী‌তি, লুটপাট ও অর্থপাচা‌রে সফল হ‌লেও দে‌শের জনগ‌নের দু‌র্ভোগ দুর্দশা নি‌য়ে কোন কার্যকর পদ‌ক্ষেপ নি‌চ্ছে না। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কাছে জনগনের স্বার্থ উপেক্ষিত। সরকার ১০ টাকায় চাল, বিনামুল্যে সার ও ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা বলে ক্ষমতা দখল করে সকল ওয়াদা বেমালুম ভুলেগেছে। জনর্দুভোগ সাধারন মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে পঙ্গু করে দিয়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধংসস্তুপে পরিনত করেছে। জনগন আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাচঁতে চায়।

তিনি আজ (মঙ্গলবার) বিকাল ৪টায় নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি নিয়ে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

এসময় লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ঢাকা দক্ষিন সভাপতি আনোয়ার হোসাইন, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি তরিকুল ইসলাম সাদী, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, যুবমিশন সদস্য সৈকত চৌধুরী ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ