মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বরকতের জন্য নতুন বাড়িতে কুরআন পড়ে হাদিয়া গ্রহণ করার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার চাচা নতুন বাড়ি নির্মাণ করেছেন। তাতে বরকত হওয়ার উদ্দেশ্যে এবং আপদবিপদ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে কয়েকজন হাফেয সাহেবকে কুরআন খতমের জন্য অনুরোধ করেন এবং তাদের খেদমতে কিছু হাদিয়া পেশ করেন।

আমার জানার বিষয় হল, উক্ত উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে হাদিয়া দেওয়া জায়েয হয়েছে কি না?

উত্তর দুনিয়াবী কোনো বৈধ উদ্দেশ্য যেমন-রোগ থেকে মুক্তি বা বিভিন্ন প্রকারের বালামুসিবত থেকে মুক্তি কিংবা ঘরে বরকত অর্জনের লক্ষ্যে কুরআন খতম করানো হলে হাদিয়া দেওয়া জায়েয আছে।

উল্লেখ্য, বরকত এবং বিপদাপদ থেকে মুক্তির জন্য করণীয় হল, ঘরকে গুনাহ-মুক্ত রাখা এবং ঈমান-আমলের পরিবেশ যিন্দা করা। মনে রাখা উচিত, কুরআনের হক কুরআন খতম করানো নয়; বরং কুরআন শেখা, তিলাওয়াত করা, খতম করার চেষ্টা করা এবং কুরআনের বিধান অনুযায়ী আমল করা।

-সহীহ মুসলিম ২/২২৪; শরহু মাআনিল আছার ২/২৪৭; ফয়যুল বারী ৩/২৭৬; শিফাউল আলিল ওয়াবাল্লুল গালিল ১/১৫৭; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়্যাহ ২/১৩৯; রদ্দুল মুহতার ৬/৫৭। সূত্র আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ