বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১৯ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের দীনি শিক্ষা কোর্স ‘দ্বীনিয়াত’ এর কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে ১৯ মার্চ। ৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স রাজধানী ঢাকার মাতুয়াইল, ডেমরার আল নূর এডুকেশন কমপ্লেক্স এ অনুষ্ঠিত হবে। চলবে ২৪ মার্চ পর্যন্ত।

কোর্সে প্রধানত ৭টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হবে। তাহলো, দ্বীনিয়াত মক্তবের নিজাম (ব্যবস্থাপনা), দ্বীনিয়াত মক্তবের নিসাব (পাঠ্যক্রম), দ্বীনিয়াত মক্তবের তরিকায়ে তালিম (শিক্ষাদান পদ্ধতি), দ্বীনিয়াত মক্তবের নেগরানি (পরিদর্শন), শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা, আদর্শ শিক্ষকের গুণাবলী ও পাঠদান কৌশল, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

মুফতি মুহাম্মদ সালমান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘আমাদের দেশসহ সারা বিশ্বের বিপুল সংখ্যক মুসলিম শিশু দীনি শিক্ষা থেকে বঞ্চিত। তারা যেনো সাধারণ শিক্ষার পাশাপাশি দীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্যই দ্বীনিয়াত।

যারা আমাদের এ প্রশিক্ষণ করবেন তারা ‘দ্বীনিয়াত’ মক্তবে পাঠদান ও তা পরিচালনার যোগ্যতা অর্জন করবেন।’

যারা দ্বীনিয়াতের শিক্ষক হতে চান না; কিন্তু অন্যত্র শিক্ষকতা করতে চান তারাও এ কোর্স থেকে বিপুলভাবে উপকৃত হতে পারবে আশা ব্যক্ত করেন তিনি।

কেননা তার মতে দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণে মৌলিকভাবে দ্বীনিয়াতের সিলেবাস ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হলেও এমন অনেক বিষয় এখানে শেখানো হয় যা যে কোনো শিক্ষকের জন্য প্রয়োজন।

যেমন, শিশু মনোবিজ্ঞান। শিশুকে উপযুক্ত শিক্ষাপ্রদানে, পাঠদানে মনোযোগী করতে এবং লেখাপড়াকে তার কাছে আনন্দময় করতে এ বিষয়টি সবার জানা প্রয়োজন।

প্রয়োজনে যোগাযোগ-০১৭৩০-৬৭১০৯২, ০১৫৫৬-১০০২০০

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ