রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দাওয়াত-ই ইসলামি ইউনিয়নের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি গত শনিবার আফগান বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও আন্তর্জাতিক অরাজনৈতিক ইসলামি সংগঠন- দাওয়াত-ই ইসলামি ইউনিয়নের বেশ কয়েকজন নারী সদস্যের সঙ্গে দেখা করেছেন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সাক্ষাতের পর টুইট বার্তায় স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্টারলি লিখেছে, 'সাক্ষাৎকালে তার আফগান পরিস্থিতি, শিক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেছেন।'

ওই দিনই তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান সিরাজুদ্দিন হাক্কানি প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন। দেশটির পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হাক্কানি। অথচ তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, রয়েছেন এফবিআই ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকাও।

২০০৮ সালের জানুয়ারিতে আফগানিস্তানের কাবুলে একটি হোটেলে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুদ্দিন হাক্কানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ ছয়জন নিহত হয়েছিল। এ ছাড়া তিনি আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর বিরুদ্ধে আন্তঃসীমান্ত হামলায় সমন্বয় ও অংশগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়।

শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে- হাক্কানি ২০০৮ সালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যার পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ