রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইমরান খানকে সরাতে পাক পার্লামেন্টে ফের অনাস্থা প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তুলেছেন দেশটির জ্যেষ্ঠ বিরোধী দলীয় নেতারা। মঙ্গলবার (৮ মার্চ) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাবটি জমা দিয়েছেন তারা।

বিরোধী নেতারা যখন পার্লামেন্টে নিজেদের অনাস্থা প্রস্তাব জমা দিতে গিয়েছিলেন তখন স্পিকার তার কার্যালয়ে ছিলেন না, সে কারণে ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেওয়া হয়।

পাকিস্তানের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য প্রস্তাবে ন্যাশনাল অ্যাসেম্বলির কমপক্ষে ২০ শতাংশ সদস্যের (৬৮ জন) স্বাক্ষর থাকতে হবে।

ইমরান খানের বিরুদ্ধে যারা অনাস্থা প্রস্তাব তুলেছেন তাদের মধ্যে রয়েছেন- শাজিয়া মারি, সানাউল্লাহ এবং মরিয়ম আওরঙ্গজেব।

এর আগে গত বছরের মার্চ মাসে একবার এই অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন ইমরান খান। সেবার অবশ্য তিনি ১৭৮টি ভোট নিজের পক্ষে পেয়েছিলেন; প্রয়োজনীয় ভোটের চেয়ে যা ৬টি বেশি ছিল।

কিন্তু এ প্রস্তাব আসার পর সাংবাদিকদের ইমরান খান বলেছেন, এভাবে আমার সরকারকে কখনোই ক্ষমতাচ্যুত করা যাবে না। এতে বরং আমরা আরও শক্তিশালী হব।

তিনি আরও বলেন, আমাকে ক্ষমতা থেকে সরানোর এটা বিরোধীদের শেষ প্রচেষ্টা। আমরা তাদের এমনভাবে পরাজিত করব যে তারা ২০২৮ সাল পর্যন্ত আর কিছু করতে না পারে।

উল্লেখ্য, এই বিরোধীদের সঙ্গে বেশকিছু বিদেশি শক্তিও রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ