শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

জৈন্তাপুরে দুই দিনে দুটি লাশ উদ্ধার: ডালিম ভেবে অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

এর মধ্যে মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ঘাঠেরচটি এলাকার নায়াটিলা জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে মাটি চাপা অবস্থায় নিখোঁজ হওয়া ডালিম আহমদ (২২) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ডালিম আহমদ উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

গত সোমবার বিকেল ৩ টার দিকে একই এলাকার তারেক হাজীর মৎস্য খামারের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরেক জনের লাশ উদ্ধার করা হয়। তার গলায় দড়ি পা বাঁধা ও মাথার পিছনে আঘতের চিহ্ন ছিল। নিহত ব্যাক্তির পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ মার্চ) ডালিম তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ী ঠাকুরের মাটি এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে শনিবার বিকেলে তার ছোট বোনকে নিয়ে ডালিম বাড়ি ফিরে একই এলাকায় একটি ফ্ল্যাট বাড়ীর কাজে যায় ডালিম ঐদিন কাজ শেষে রাতে বাড়ি ফিরে যায়নি ডালিম।

বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে কোন রকম সন্ধান না পেয়ে তার বাবা বাচ্চু মিয়া রবিবার (৬ মার্চ) জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ডালিমের সন্ধানে বের হয় পুলিশের একটি ইউনিট।

খোঁজাখুজির এক পর্যায়ে রাত ১টার দিকে ঘাঠেরচটি এলাকার নায়াটিলা জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে মাটি চাপা অবস্থায় ডালিমের লাশ খুঁজে পায় পুলিশ। রাত ২টায় পুলিশ ডালিমের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ডালিমকে গলা কেটে, কেটে হত্যার পর মাটি চাপা দিয়ে ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বাকিটা জানা যাবে। এদিকে তারেক হাজীর মৎস্য খামারে পাওয়া অজ্ঞাত ব্যাক্তিকে ডালিম ভেবেই তার পরিবার গতকাল ৮ মার্চ জোহরের নামাজ শেষে অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ