মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নামাজ ভেঙ্গে যাওয়ার মত কিরাত ভুল পড়ে শুদ্ধ করে পড়লে নামাজ হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনৈক ব্যক্তি নামাযে কিরাত এমন ভুল পড়েছে, যার দ্বারা নামায ফাসেদ হয়ে যায়। কিন্তু পরক্ষণে সে তা পুনরায় সহীহভাবে পড়ে নিয়েছে। এতে কি তার নামায সহীহ হয়েছে?

যদি কেউ সাথে সাথে উক্ত ভুল শুদ্ধ করতে না পারে তবে পরবর্তী রাকাতে তা সহীহ করে নেয় তাহলে কি তার নামায সহীহ হবে?

উত্তর নামায ফাসেদ হয়ে যায় এমন ভুল কেরাত পড়ার পর রুকুর আগেই তা সহীহ করে পড়ে নিলে নামায সহীহ হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত প্রথম লোকটির নামায সহীহ হয়েছে।

কিন্তু যে রাকাতে ভুল পড়েছে সে রাকাতের রুকুর আগে শুদ্ধ করে পড়তে না পারলে দ্বিতীয় রাকাতে বা পরবর্তীতে তা আর সংশোধনের সুযোগ থাকে না। সুতরাং এক্ষেত্রে পরবর্তী রাকাতে শুদ্ধ করে পড়ে নিলেও ঐ নামায শুদ্ধ বলে গণ্য হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৮২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৬৭; হাশিয়াতুশ শিরওয়ানী আলা তুহফাতিল মুহতাজ ২/২০৬; ইমদাদুল ফাতাওয়া ১/১৬৮ ; ফাতাওয়া মাহমুদিয়া ৮/১১৯। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ