বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিয়ানমারে ৩৭ দিন কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে আটক বাংলাদেশি ৬ জেলেকে ফেরত আনল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি। বিজিবির তৎপরতায় আটকের দীর্ঘ ৩৭ দিন পর তাদেরকে হস্তান্তর করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী-বিজিপি।

আজ বুধবার (০৯ মার্চ) বিকেলে কক্সবাজারের টেকনাফের ২ বিজিবির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

ফেরত আনা বাংলাদেশি ৬ জেলে হলেন- টেকনাফের নোয়াখালীপাড়ার আব্দু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জন জেলে ইঞ্জিনচালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে গেলে ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমারের সমুদ্র উপকূলে চলে যায়। পরবর্তীকালে বিজিপি তাদের আটক করে জেলে বন্দি রাখে। ‘

তিনি বলেন, ’আটকের বিষয়টি ৬ জেলের পরিবার লিখিতভাবে বিজিবিকে জানালে আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তৎপরতা শুরু করি। পরবর্তীকালে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর মাধ্যমেও চেষ্টা অব্যাহত থাকে। তারপরই বিজিপি আমাদের জানায় যে তারা ৬ জেলেকে হস্তান্তর করবেন।

সব প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে নাফ নদী পয়েন্ট দিয়ে তারা ৬ জেলেকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদেরকে টেকনাফে ফেরত আনা হয়।’

বিজিবির এই কর্মকার্তা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ৬ জেলেকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ