শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

শেরপু‌রে ভাইয়ের হাতে ভাই খুন, আটক দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেরপু‌রের শ্রীবরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হ‌য়ে‌ছে।

বুধবার (৯ মার্চ) সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম দুলাল (৫০) ওই এলাকার আ. ছালামের ছেলে। এ ঘটনায় বড় ভাই আমিনুল ইসলাম বেলাল ও আরেক ছোট ভাই লিটন মিয়াকে আটক করেছে পুলিশ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধ চলে আসছিল বড় ভাই আমিনুল ইসলাম বেলাল ও ছোট ভাই আশরাফুল ইসলাম দুলালের সাথে। আজ সকালে ছোট ভাই ঘর উঠানোর জন্য কাজ করতে থাকে। নতুন ঘর উঠানোর শুরুতেই অনেকেই মিষ্টি মুখ করান। সেই দৃষ্টিকোণ থেকেই দুলাল মিষ্টি ও বিস্কুট বিতরণ করছিলেন।

মিষ্টি ও বিস্কুট নিয়ে ছোট ভাই দুলাল বড় ভাই বেলালের ঘরে যাওয়া মাত্রই ধারালো দা দিয়ে দুলালকে কুপিয়ে খুন করে বেলাল। পরে এলাকাবাসী তাকে আটক করে।

দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আব্দুস সোবহান আল সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুলাল মিয়া মারা গেছেন। তার শরীরে অনেকগুলো কোপানোর আঘাত আছে। আঘাতগুলো খুবই গভীর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ