রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সঠিক সুন্দরভাবে পরীক্ষা দিতে আল্লামা মাহমুদুল হাসানের উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা। বোর্ডটির সভাপতি ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, চলমান পরীক্ষায় পরীক্ষার্থী ও নেগরানগণ সঠিক সুন্দরভাবে পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করবেন। আমানতদারীর সঙ্গে সব কাজ আনজাম দিবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আজ (৯ মার্চ, বুধবার) সকালে আওয়ার ইসলামকে তিনি এসব কথা বলেন।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ চেষ্টা- মেহনতের পর আজ আপনারা পরীক্ষার হলে আছেন। পরীক্ষা দিচ্ছেন। নববী ইলমের ওয়ারাসাত হওয়ার সৌভাগ্যের পথে এগিয়ে যাচ্ছেন। উম্মার জিম্মাদারী নিতে প্রস্তুত হচ্ছেন। আশা করি সফল হয়ে দেশ জাতি ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করবেন। আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করুন।

পরীক্ষা বাস্তবায়নে মুমতাহিন -নেগরান এবং
মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ