রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন। যৌথ সীমান্তের কাছে কয়েকটি গবেষণা কেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল। ইউক্রেন সংকটের জন্য ন্যাটো দায়ী বলে ঘোষণা করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বুধবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, রাশিয়ার বিশেষ অভিযানের কারণে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। সেগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে।

রাশিয়া এর আগে বলেছে, ইউক্রেনের ৩০টি গবেষণাকেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল। মস্কো আরও দাবি করেছে, মার্কিন অর্থায়নেই এসব অবৈধ কার্যক্রম চালাচ্ছিল ইউক্রেন সরকার। রাশিয়ার হামলার মুখে ইউক্রেন যেসব জিনিসপত্র নষ্ট করেছে সে তালিকায় গবেষণাগারগুলোও রয়েছে। বিষয়টি বর্তমানে বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে।

মস্কোর দাবি, যেসব নথি পাওয়া গেছে তাতে প্রমাণ করা যাবে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের জৈবিক অস্ত্র কনভেনশন লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়াসহ ১৮০টিরও বেশি দেশ এ চুক্তিতে সই করেছে।

এই কনভেনশেনের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই জীবাণু অস্ত্র উৎপাদন, মজুদ বা এর উন্নয়ন ঘটানো যাবে না। -পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ