বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘এসএসসি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত সহ্য করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এসএসসি’র মত গুরুত্বপূর্ণ পরীক্ষায় করোনার অজুহাত দেখিয়ে "ধর্ম ও নৈতিক শিক্ষা" বাদ দেয়ার প্রস্তাবনা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, একদিকে বিজ্ঞানমনস্ক বানানোর নামে ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বইয়ে বিতর্কিত 'ডারউইন তত্ত্ব' বহাল রাখা হয়েছে অথচ নীতি-নৈতিকতা শিক্ষার অন্যতম মাধ্যম "ধর্মশিক্ষা" বাদ দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে যা সচেতন জনগণ গভীর চক্রান্তের অংশ হিসেবে দেখছে।

বুধবার (৯ মার্চ) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা আয়োজিত দাওয়াতী মাস উপলক্ষে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

সংগঠনের ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন- হাফেজ জয়নুল আবেদীন, অধ্যাপক আমিনুল ইসলাম, ডা. কামরুজ্জামান, টিএম মাহফুজুর রহমান, মুফতী আলমাস, মুফতী নূর হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইন, ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী, হাবিবুর রহমান খোকন, বাবুল মাস্টার, আহসান হাবিব, সোলাইমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ